প্রধান খবর

ইরান ইস্যুতে ন্যাটোকে ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দেওয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে ব্যর্থ হওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ায় ন্যাটো মিত্রদের তিনি প্রকাশ্যে ‘কাপুরুষ’ বলে আখ্যায়িত করেন।

ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালি নিরাপদ রাখতে ন্যাটো সদস্যদের এগিয়ে আসা উচিত ছিল। তার ভাষায়, এটি ছিল “একটি সাধারণ সামরিক কৌশল”, যা বাস্তবায়ন করা তাদের জন্য খুবই সহজ ছিল। তিনি আরও বলেন, ন্যাটোর নিষ্ক্রিয়তার কারণেই তেলের দাম বেড়ে গেছে।

মিত্রদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, “অত্যন্ত কম ঝুঁকিতে এটি করা তাদের জন্য খুবই সহজ ছিল। কাপুরুষের দল, আর আমরা এটি মনে রাখব।” তার মন্তব্যে স্পষ্ট হয়েছে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ না করায় ন্যাটোর প্রতি তার ক্ষোভ চরমে পৌঁছেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *