প্রধান খবর

জিপিএ-৫ পেয়েও প্রথম ধাপে কলেজ পায়নি ২২০৫ শিক্ষার্থী

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ হয়েছে। এতে ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন আবেদনকারীর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছে।

তবে ১৪ হাজার ৪১৫ জন কোনো কলেজে মনোনয়ন পায়নি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০৫ জন। এ ছাড়া ১১টি কলেজে কোনো শিক্ষার্থী পছন্দ দেয়নি এবং আবেদন থাকা সত্ত্বেও ৪১৬টি কলেজে কোনো শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি।

সবচেয়ে বেশি আবেদন পড়েছে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজে। ৯৮১টি আসনের বিপরীতে প্রতিষ্ঠানটিতে আবেদন পড়েছে ৩২ হাজার ৬৭৮টি। এরপর আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৩২ হাজার ৬৪০টি এবং ঢাকা সিটি কলেজে ৩১ হাজার ৯৫১টি আবেদন জমা পড়ে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, শুক্রবার রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়, মূল ভর্তি ২০ থেকে ২২ সেপ্টেম্বর এবং নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর। ফল জানা যাবে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *