প্রধান খবর

আলোকিতে শুরু হচ্ছে চাঁদ বাজার সিজন ৩

রাজধানীতে ঈদকে সামনে রেখে আবারও আয়োজন করা হচ্ছে জনপ্রিয় লাইফস্টাইল ফেয়ার ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস দ্য চাঁদ বাজার  সিজন ৩’। তিনদিনব্যাপী এই বিশেষ ঈদ বাজার ১৫, ১৬ ও ১৭ মার্চ রাজধানীর আলোকিতে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বাজার খোলা থাকবে।

বাজারে থাকবে নানা ধরনের লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ডের স্টল। ঈদের পোশাক, ফ্যাশন সামগ্রী এবং বিভিন্ন ধরনের লাইফস্টাইল প্রোডাক্টের সঙ্গে থাকবে আকর্ষণীয় ফুড জোন, যেখানে ইফতার থেকে সেহরি পর্যন্ত পাওয়া যাবে নানা স্বাদের খাবার। এছাড়া একটি বিশেষ মেহেদি জোন থাকবে, যা স্পন্সর করছে Veet। বাজারের অন্যান্য সহযোগী হিসেবে রয়েছেন Max Cola, AMA Coffee, Maya, Pathao, Polar, Elyze Aesthetic Clinic, Cha n Chill, Nagorik Protidin, Bongo Effect এবং IntellRecurso।

তিনদিনব্যাপী এই আয়োজনকে আরও প্রাণবন্ত করতে থাকবে বিভিন্ন লাইভ কার্যক্রম, যেমন লাইভ ফায়ার পারফরম্যান্স, তিন রাতের লাইভ কাওয়ালি, শায়েরি সেশন, সেলফ ডিফেন্স ডেমোনস্ট্রেশনসহ আরও অনেক আকর্ষণীয় আয়োজন।

ঈদের কেনাকাটা, সুস্বাদু খাবার এবং লাইভ কাওয়ালির সমন্বয়ে চাঁদ বাজার সিজন ৩ হয়ে উঠবে শহরের অন্যতম আকর্ষণীয় ঈদ উৎসব। পরিবার ও বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *