প্রধান খবর

ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল ঢাকা রেলওয়ে স্টেশনে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও শনিবার সকাল থেকেই ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়েছে। কেউ পরিবার-পরিজন নিয়ে যাচ্ছেন, আবার কেউ আগেই পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠাতে স্টেশনে ছুটে এসেছেন। গত ১৩ মার্চ থেকে বিশেষ ব্যবস্থায় ঈদযাত্রার ট্রেন চলাচল শুরু হয়েছে, আজ সেই যাত্রার দ্বিতীয় দিন।

স্টেশনের প্রবেশপথে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের দুই দফায় টিকিট পরীক্ষা করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত টিটিইরা জানিয়েছেন, বিনা টিকিটে কাউকে কোনোভাবেই স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে যেসব পরিবারে একজন যাত্রী তিনটি টিকিট কেটেছেন কিন্তু সদস্য সংখ্যা চারজন তাদের জন্য নির্ধারিত ভাড়ায় একটি স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হচ্ছে।

টিটিইরা জানান, ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি চলছে। টিকিট ছাড়া প্রবেশের সুযোগ নেই, যাতে যাত্রীদের ভোগান্তি কমে এবং ভিড় নিয়ন্ত্রণে থাকে।

আজ ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে মোট ৩০টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে। এসব ট্রেনে মোট আসন রয়েছে ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনের ১৬ হাজার ১৯৪টি এবং পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনের ১২ হাজার ৭৩২টি আসন ৪ মার্চ অনলাইনে বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *