পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে শনিবার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন চলছে। আজ দেওয়া হচ্ছে আগামী ২৪ মার্চের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। বরাবরের মতো এবারও সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং যাত্রীদের সুবিধার্থে সব টিকিটই অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ। ২৫ মার্চের টিকিট বিক্রি হবে ১৫ মার্চ, ২৬ মার্চের ১৬ মার্চ, ২৭ মার্চের ১৭ মার্চ, ২৮ মার্চের ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।
যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন নেওয়া যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না

