প্রধান খবর

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের বিক্ষোভ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা ও ওয়াকআউটকে স্ববিরোধিতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকালে অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,“যে রাষ্ট্রপতির সঙ্গে তারা ৫ আগস্ট বিকেলে এবং ৬ আগস্ট আলাপ-আলোচনা করেছেন, যাদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে সেই রাষ্ট্রপতিকে আজ কেন অস্বীকার করা হচ্ছে? তাদের দলের দু-একজন তো এই সংসদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এই স্ববিরোধিতা কেন সেটা তাদেরই জিজ্ঞেস করা উচিত।”

সংসদে উত্তেজনা ও বিরোধীদের ওয়াকআউট, বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে অধিবেশনে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

প্রথমে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতির উপস্থিতির প্রতিবাদ জানান। এরপর বিরোধী দলের অন্যান্য সদস্যরা বিভিন্ন বক্তব্যসংবলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ করেন।

প্রায় পাঁচ মিনিট বিক্ষোভের পর বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে এমন আচরণ অযৌক্তিক এবং নিজের অবস্থানের সঙ্গেই সাংঘর্ষিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *