প্রধান খবর

গত ১৭ বছর গণমাধ্যমের হাত বাঁধা ছিল’: প্রথম কর্মদিবসে তথ্য মন্ত্রী

গত দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে এ দেশের সংবাদমাধ্যমের অসামান্য অবদান রয়েছে। ওই সময়ে গণমাধ্যমের ভূমিকা ও ত্যাগকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।” সংবাদ মাধ্যমকে সংবাধানিক গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি আরও জানান, সরকারের যেকোনো নীতি, সিদ্ধান্ত ও কর্মকাণ্ড যেন জনগণের কাছে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছায়-সেজন্য গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা অপরিহার্য।

মতবিনিময়কালে তিনি দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশকে একযোগে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানান। এ লক্ষ্য অর্জনে সংবাদকর্মীসহ সব শ্রেণীর প্রতিনিধিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *