অস্ট্রেলিয়ার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অন্যতম বড় উৎসব হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া’ (সিসিএ) আয়োজিত স্প্রিং ফেয়ার ২০২৬। আগামী ১১ অক্টোবর (রবিবার) সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে দিনব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হবে। উৎসবকে সাফল্যমণ্ডিত করতে আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রবাসী ব্যবসায়ী ও ভেন্ডরদের জন্য দ্রুত স্টল বুকিং করার আহ্বান জানানো হয়েছে।
মেলা প্রস্তুতি ও সার্বিক পরিকল্পনা প্রণয়নে সম্প্রতি মিন্টোতে আয়োজক কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, এবারের উৎসবে বাংলাদেশি, ভারতীয় ও নেপালি কমিউনিটির বহুসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে। এটি কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং দক্ষিণ এশীয় উদ্যোক্তাদের পোশাক, অলঙ্কার, হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার ও বিভিন্ন সার্ভিসের ব্র্যান্ডিংয়ের জন্য একটি চমৎকার ব্যবসায়িক প্ল্যাটফর্ম।
উৎসবে দর্শনার্থীদের বিনোদনের জন্য দিনব্যাপী থাকবে আকর্ষণীয় নানা আয়োজন। মঞ্চ মাতাতে বাংলাদেশ থেকে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী, সাগর বাউল, প্রিয়াঙ্কা বিশ্বাস, রানা ও রাজীব। পাশাপাশি থাকবে স্থানীয় শিল্পীদের পরিবেশনা, শিশুদের জন্য বিনামূল্যে রাইডস এবং মনোজ্ঞ লাইভ মিউজিক। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে বিশাল প্রাঙ্গণজুড়ে সম্পূর্ণ বিনামূল্যে পার্কিংয়ের সুবিধা পাবেন আগতরা।
সংগঠনের নির্বাহী পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় লিমিটেড সংখ্যক স্টল বরাদ্দ থাকায় অগ্রিম বুকিং প্রক্রিয়া দ্রুতগতিতে এগোচ্ছে। আগ্রহী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সিসিএ-এর অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা নির্দিষ্ট কিউআর (QR) কোড স্ক্যান করে সহজেই নিজ নিজ স্টল সুনির্দিষ্ট করতে পারবেন। প্রবাসে নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি লালন ও ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরিতে এই মেলা বড় ভূমিকা রাখবে।
স্টল বুকিংয়ের জন্য ফ্লায়ারে থাকা QR Code স্ক্যান করা অথবা https://www.facebook.com/ctgclub.org/posts/-book-your-stall-at-cca-spring-fair-2026-early-bird-stall-prices-book-nowput-you/1404310191886669/ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

