প্রধান খবর

স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছে প্রশাসন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ভবিষ্যতের ট্রাফিক ব্যবস্থাপনা অবশ্যই প্রযুক্তিনির্ভর হতে হবে। বিশ্বব্যাপী অভিজ্ঞতা দেখিয়েছে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়।

বুধবার সকালে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে আয়োজিত ‘ঢাকার নগর ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, বাংলাদেশ দ্রুত নগরায়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নগর অর্থনীতির সম্প্রসারণ এবং মানুষের চলাচল, সব মিলিয়ে সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ, সিটি করপোরেশন, সড়ক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা শুধু যানজট কমাবে না, বরং নগরজীবনকে আরও নিরাপদ ও গতিশীল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *