প্রধান খবর

সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর

প্রয়াত চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত  খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত আসামি ডনের জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে রাখার আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম জুয়েল দাবি করেন, ডন চলচ্চিত্র অঙ্গনের একজন জনপ্রিয় খলনায়ক এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে। এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই উল্লেখ করে জামিনের জোর আবেদন জানানো হয়। অপরদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তি যুক্তিখণ্ডন শেষে বিচারক জামিন নামঞ্জুরের সিদ্ধান্ত দেন।

এর আগে গত ৯ আগস্ট ভোরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। মামলা সংক্রান্ত বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশের সংকেতে সিআইডি তাকে হেফাজতে নেয়। পরে সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আরিফুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেছিলেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *