অস্ট্রেলিয়ায় প্রবাসী লেখক ও সাংবাদিকদের সর্ববৃহৎ এবং সুসংগঠিত পেশাদার প্ল্যাটফর্ম অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ABJA) এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক মর্যাদাপূর্ণ ইফতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় অনুশাসন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐক্যবদ্ধ চেতনাকে কেন্দ্র করে আয়োজিত এই মাহফিল প্রবাস জীবনে পারস্পরিক সৌহার্দ্য, মূল্যবোধ ও মানবিক বন্ধনের এক উজ্জ্বল প্রতিফলন হয়ে ওঠে।
শুক্রবার সন্ধ্যায় সিডনির মিন্টু এলাকার বাংলাদেশি রেস্তোরাঁ নওয়াবে অনুষ্ঠিত এ আয়োজন। সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত, পরিচালনা করেন অস্ট্রেলিয়ার দারুল নাসিহাহ-এর প্রিন্সিপাল মাওলানা মুফতি সাফাত আনোয়ার।

ইফতার ও দোয়া মাহফিলে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী, বিজ্ঞানী, সমাজসেবক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:
বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান বেলাল
বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ
ড. সিরাজুল হক (সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া)
গামা আবদুল কাদির (সাবেক সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া)
মনিরুল হক জর্জ (সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া)
অ্যাশ রহমান (কাউন্সিলর, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল)
ড. আনিসুল আফসার (সভাপতি, অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার)
সাদিকুর রহমান মুন (সাধারণ সম্পাদক, অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার)
ড. হুমায়ূর চৌধুরী রানা (আহ্বায়ক, বিএনপি আন্তর্জাতিক)
ড. সুলতান মাহমুদ (সভাপতি, একুশে একাডেমি অস্ট্রেলিয়া)
ড. ওয়ালিউল ইসলাম (বিজ্ঞানী, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস)
বিশিষ্ট আইনজীবী ও লেখক আব্রাহাম লিংকন (স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত)
আব্দুল রতন খান (সভাপতি, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম)
রহমত উল্লাহ (সভাপতি, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাব)
জাকির আলম লেনিন (সাধারণ সম্পাদক, জিয়া ফোরাম অস্ট্রেলিয়া)
আলমগীর ইসলাম বাবু (সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া)
কায়সার আহমেদ (সাধারণ সম্পাদক, সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব অস্ট্রেলিয়া)
খালেদা কায়সার (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া)
ইফতেখার উদ্দিন ইফতু (সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া)
মাহফুজুল হক চৌধুরী খসরু (কমিউনিটি নেতা)
আব্দুস সোবহান (সমাজসেবক)
এ. কে. এম. ফজলুল হক শফিক (সাবেক সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস)
মাকসুদুর রহমান চৌধুরী সুমন (সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া)
আরিফুর রহমান খাদেম (লেখক ও এডুকেশন ইউটিউবার)

সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ড. রতন কুন্ডু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। এছাড়া আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন: হাজী মোহাম্মাদ দেলোয়ার হোসেন, বেলাল হোসেন ঢালী, মোস্তাফিজুর রহমান মঞ্জু, ড. আরিফ হোসেন, জাহাঙ্গীর আলম, মোহাম্মাদ রেজাউল করিম, সুহৃদ সোহান হক, এস এম দিদার হোসেন, আতাউর রহমান, সঞ্জয় টাবু, মোহাম্মাদ জিয়াউল কবির জিহন, দিলারা জাহান, আসিফ ইকবাল এবং শরিফুল ইসলাম স্বপন।
মুফতি সাফাত আনোয়ার তাঁর আলোচনায় রমজানের আধ্যাত্মিক তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম, মানবিক দায়বদ্ধতা এবং ইবাদতের মাহাত্ম্য তুলে ধরেন। তিনি বলেন রমজান মানুষকে নৈতিকতার শিখরে উন্নীত করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং সমাজে ন্যায়, দয়া ও সহমর্মিতার বোধ জাগ্রত করে।
আয়োজকেরা উপস্থিত সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,
কমিউনিটির ঐক্য, ও সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

