প্রধান খবর

২০২৬ সালে বসবাসের সেরা দেশ এস্তোনিয়া

বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য ২০২৬ সালের বিশ্বের সেরা দেশের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া। ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসায়িক পরিবেশ, বিদেশিদের সম্পত্তির অধিকার এবং জীবনযাত্রার মানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে উচ্চ স্কোর অর্জনের ফলে দেশটি প্রথম স্থান দখল করেছে।

রুমাভি গ্লোবাল রিলোকেশন ইনডেক্সে বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলকে ২৪টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নের প্রধান সূচকগুলোর মধ্যে ছিল আর্থিক ও করব্যবস্থা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা, জীবনযাত্রার মান এবং নতুন দেশে বসবাসের সুযোগ।

প্রতিবেদন অনুযায়ী, এস্তোনিয়া ব্যাংকিং ও মুদ্রা ব্যবস্থায় ৯৯, ব্যবসার সুযোগে ৯৬, আবাসনের সামর্থ্যে ৮২, সবুজ পরিবেশে ৮৬ এবং সড়ক নিরাপত্তায় ৭৭ নম্বর অর্জন করেছে। তবে শীতপ্রধান আবহাওয়ার কারণে জলবায়ু আরামের সূচকে দেশটির স্কোর তুলনামূলকভাবে কম, মাত্র ২০।

বিশ্বের সেরা ১০টি দেশের তালিকায় এস্তোনিয়ার পর রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, পর্তুগাল, তাইওয়ান, লিথুয়ানিয়া, হংকং, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, চেকিয়া এবং মাল্টা। এছাড়া পরিবার নিয়ে বসবাসের জন্যও এস্তোনিয়াকে বিশ্বের সেরা দেশ হিসেবে নির্বাচন করা হয়েছে। অন্যদিকে, ডিজিটাল নোম্যাডদের জন্য মালয়েশিয়ার পর দ্বিতীয় সেরা গন্তব্য হিসেবে স্থান পেয়েছে পর্তুগাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *