প্রধান খবর

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করবে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া ও ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস

 অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চা এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার করার লক্ষ্যে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ‘চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া’ এবং ‘ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস’। যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে এ পদক্ষেপ নিয়েছে সংগঠন দুটি।

এ লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় সিডনির মিন্টোর সৈয়দ পার্টনারস কার্যালয়ে দুই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে এক দ্বিপক্ষীয় অংশীদারিত্ব বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টসের প্রতিনিধিত্ব করেন সংগঠনের সভাপতি পুলক মজুমদার এবং প্রতিষ্ঠাতা, পাবলিক অফিসার ও সাধারণ সম্পাদক মেহেদী খান। অন্যদিকে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার পক্ষে প্রতিনিধিত্ব করেন সভাপতি সাইফুল হাসান চৌধুরী, নির্বাহী সদস্য মো. ফয়েজ এবং নির্বাহী সদস্য সৈয়দ আকরামউল্লাহ।

বৈঠকে প্রবাসী কমিউনিটির প্রবীণ ও নবীন সদস্যদের জন্য নিয়মিত হাইকিং ও ট্র্যাকিং, শারীরিক সক্ষমতাবর্ধক নানা আউটডোর অ্যাক্টিভিটি, পারিবারিক মেলবন্ধনমূলক অনুষ্ঠান এবং ভবিষ্যতে বড় পরিসরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, যান্ত্রিক ও ব্যস্ত জীবনের মাঝে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করতে প্রকৃতির সান্নিধ্য এবং নিয়মিত শারীরিক অনুশীলন অপরিহার্য। এই যৌথ উদ্যোগ কেবল স্বাস্থ্যোন্নয়নেই নয়, বরং সিডনিসহ অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক মেলবন্ধন, পরিচিতি ও সম্প্রীতি বাড়াতে বড় ভূমিকা রাখবে। উভয় সংগঠনের প্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যবান্ধব ও সামাজিক কার্যক্রম দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 #ChittagongClubAustralia #CampbelltownEaglesSports #BangladeshiInAustralia #SydneyBangladeshi #CommunityHealth #SportsAndFitness

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *