প্রধান খবর

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের সোবহানা

আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে দারুণ পারফরম্যান্স করেছেন সোবহানা মোস্তানা। এবার তার স্বীকৃতি পেলেন টাইগ্রেস ক্রিকেটার। ২০২৬ সালের জানুয়ারি মাসে আইসিসির মাসসেরা নারী খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ তারকা।

সেরা হওয়ার দৌড়ে আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকান বাঁহাতি পেসার টারা নরিসকে পেছনে ফেলেন নাহিদা।

গত মাসে বৈশ্বিক কোয়ালিফায়ারে প্রথম ছয় ম্যাচে ৪৫.৮০৮ গড় ও ১৪৫.৮৪৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন সোবহানা। বাংলাদেশের অপরাজিত থাকার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন। এবার তার সঙ্গে যুক্ত হলেন সোবহানা।

এদিকে ছেলেদের মাসসেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি।

কিউই তারকা ভারতের টি-টুয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইংল্যান্ড তারকা ব্যাটার জো রুটকে পেছনে ফেলেছেন। সিরিজে ১৭৬ গড়ে ৩৫২ রান করে সিরিজের সেরার পুরস্কার জেতেন মিচেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *