প্রধান খবর

আমাজনের ডাটা সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনের একটি ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, তাদের এরোস্পেস ফোর্স পরিচালিত এ হামলায় আমাজনের কেন্দ্রীয় তথ্য অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা বা এ দাবির স্বাধীন কোনো নিশ্চিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশিত হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি ইরানের তারখোবিন এলাকায় বেসামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের কথিত হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা আমাজনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *