প্রধান খবর

৩ মিনিটে ৮৬ বার ‘স্যার’, ভাইরাল কৃষি কর্মকর্তার বক্তব্য

সিলেটে এক সরকারি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে উদ্দেশ করে মাত্র তিন মিনিটের বক্তব্যে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন করে আলোচনায় এসেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। অনুষ্ঠানের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

শুক্রবার (৩ জুলাই) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী। স্বাগত বক্তব্য দিতে গিয়ে কৃষি কর্মকর্তা প্রায় প্রতিটি বাক্যে মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে আখ্যায়িত করেছেন, আবার কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরণ ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে মোহাম্মদ শওকত জামিল বলেন, বারবার ‘স্যার’ বলা কোনো উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়; এটি তার দীর্ঘদিনের অভ্যাস এবং সিনিয়রদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ। তিনি জানান, বক্তব্যে শব্দটি বেশি ব্যবহৃত হলেও এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *