প্রধান খবর

নেদারল্যান্ডসে নজিরবিহীন দাবদাহ, ৪৮০ জনের মৃত্যু রেকর্ড

নজিরবিহীন তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে এক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২২ থেকে ২৮ জুনের মধ্যে এই অতিরিক্ত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, মৃত্যুবরণকারীদের বেশিরভাগের বয়স ৮০ বছর বা তারও বেশি। দক্ষিণ ও পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড হয়েছে কারণ ওই অঞ্চলগুলোতেই তাপমাত্রা ছিল সর্বোচ্চ। জুন মাসে নেদারল্যান্ডসের তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায় এবং প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

এর আগে ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছিল, দাবদাহে দেশটিতে স্বাভাবিকের চেয়ে অন্তত ১ হাজার জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষের আশঙ্কা, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

বিজ্ঞানীরা বলছেন, ২০ জুন শুরু হওয়া এই দাবদাহ ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে তীব্র তাপপ্রবাহ যা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *