প্রধান খবর

একযোগে পদত্যাগ করলেন ১৭ আইন কর্মকর্তা

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইমরুল কায়েস রানা। তিনি জানান, মোট ১৭ জন আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করেছেন।

তবে একযোগে এতসংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগের পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইন অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

এর আগে বিভিন্ন কারণে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কয়েকজন আইন কর্মকর্তা পদত্যাগ করেছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে রেজাউল করিম এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান পদত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *