প্রধান খবর

মেসির জন্মদিনের আগেই রেকর্ডের ঝড়

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেই জাদুকরী নৈপুণ্যে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। সেই পারফরম্যান্সের পরই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও আহ্বান জানিয়েছিলেন মেসিকে ইতিহাসের সেরা হিসেবে মেনে নেওয়ার সময় এসেছে। গতকাল ফুটবল বিশ্ব আবারও দেখল এক মেসিময় রাত। আগামীকাল ৩৯ বছরে পা দেবেন আর্জেন্টাইন মহাতারকা, তার আগেই নিজেকে ও ভক্তদের উপহার দিলেন আরেকটি মোহময় পারফরম্যান্স।

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের দুটি গোলই এসেছে অধিনায়ক মেসির পা থেকে। এর মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। তিনি ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড, যিনি ১৬ গোল নিয়ে এতদিন ছিলেন সর্বোচ্চ গোলদাতা। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসাকে ছুঁয়েছিলেন মেসি, আর অস্ট্রিয়ার বিপক্ষে ছাড়িয়ে গেলেন সবাইকে।

মেসির এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রোনালদো নাজারিও ফরাসি সংবাদমাধ্যম লেকিপে কে বলেন, “ফুটবলের দেবতাদের জন্য, এটি এমন একটি পরিসংখ্যান যা প্রমাণ করে সে (মেসি) সবাইকে ছাড়িয়ে গেছে। যদি কেউ বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মর্যাদা পাওয়ার যোগ্য হয়, তাহলে সেটা অবশ্যই মেসি।” তার এই মন্তব্য ফুটবলবিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *