ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, সবার ভালোবাসা ও প্রার্থনা তাদের শক্তি জুগিয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, ইনশাআল্লাহ, পূর্ণ সুস্থতা লাভ করে মির্জা আব্বাস খুব শিগগিরই জনগণের মাঝে ফিরে আসবেন এবং দেশ ও মানুষের কল্যাণে তার দায়িত্ব ও কার্যক্রম যথারীতি চালিয়ে যাবেন। তার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

