প্রধান খবর

খামেনির জানাজা ও দাফনের সময় ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের সময় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তেহরান। খামেনির স্মরণসভা পরিচালনার জন্য গঠিত কমিটি জানায়, মহররমের প্রথম দশ দিন পার হলে জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। ইমাম হুসাইনের শোকানুষ্ঠান পালনের প্রতি খামেনির আজীবন অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ জানায়, মঙ্গলবার কমিটির সদর দপ্তর দ্বিতীয় বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, সাবেক সর্বোচ্চ নেতার স্মরণ, জানাজা এবং দাফন অনুষ্ঠান মর্যাদাপূর্ণভাবে আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। দেশি-বিদেশি গণমাধ্যমে সময়সূচি নিয়ে যে জল্পনা বা যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা থেকে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অসত্য তথ্য প্রচারের কারণে ঐতিহাসিক এই সমাবেশে যোগ দিতে আগ্রহী মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কমিটি স্পষ্ট জানায়, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। শোকাহতদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রিয় সংগঠনগুলো চূড়ান্ত সময়সূচি ও লজিস্টিক ব্যবস্থাপনার সমন্বয় করছে। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *