প্রধান খবর

জালনোট ঠেকাতে যুক্তরাজ্যের ব্যাংকনোটে আসতে পারে বন্যপ্রাণীর ছবি

উইনস্টন চার্চিল বা জেন অস্টেনের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের বদলে এবার যুক্তরাজ্যের ব্যাংকনোটে স্থান পেতে পারে বিভিন্ন বন্যপ্রাণীর ছবি। ব্যাংক অব ইংল্যান্ড নতুন ব্যাংকনোটের সম্ভাব্য নকশার একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে, যেখানে রয়েছে পাফিন পাখি, ডলফিন ও মৌমাছির মতো পরিচিত প্রাণী। জাল নোট প্রতিরোধের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই পরিবর্তনের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।…

Read More

মায়ের প্রতি অবহেলা, সেই যুগ্মসচিবকে পদ থেকে সরালো সরকার

রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের পচাগলা ও পোকাখাদক মরদেহ উদ্ধারের ঘটনায় তীব্র ক্ষোভের মুখে অভিযুক্ত সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অবশেষে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। নিহতের বড় ছেলে এবং সরকারের যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁকে মোংলা বন্দর কর্তৃপক্ষের বর্তমান কর্মস্থল থেকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করে…

Read More

দিল্লির মালভিয়া নগরে ভয়াবহ অগ্নিকাণ্ড আহত পাঁচ বাংলাদেশি 

নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের প্রাণহানি এবং বহু মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল ও উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে কাজ করেন। বুধবার বাংলাদেশ হাইকমিশন জানায়, আহত পাঁচ বাংলাদেশির মধ্যে তিনজন দিল্লির সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালে এবং বাকি দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।…

Read More

খামেনির দাফনে ২ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি ইরানে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। কর্মকর্তাদের ধারণা, রাজধানী তেহরানে আয়োজিত প্রধান শোকানুষ্ঠানে প্রায় ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে। সম্ভাব্য বিপুল জনসমাগমকে সামনে রেখে নিরাপত্তা, পরিবহন ও জননিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। তেহরানের পাশাপাশি ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর…

Read More

খানজাহান আলী মাজারের দীঘির কুমির স্থানান্তরে আসছে বিশেষজ্ঞ দল

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে বুধবার (৩ জুন) খুলনা থেকে একটি বিশেষজ্ঞ দল বাগেরহাটে পৌঁছানোর কথা রয়েছে। দলটি কুমিরটির আচরণ, অবস্থান এবং নিরাপদে স্থানান্তরের উপায় পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কারিগরি সিদ্ধান্ত গ্রহণ করবে। মঙ্গলবার (২ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় কুমিরটিকে…

Read More

কুয়েত-বাহরাইন হামলার জবাবে কেশম দ্বীপে মার্কিন বোমাবর্ষণ

কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকোম এক বিবৃতিতে জানিয়েছে, দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর ‘গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং তা সফল হয়েছে। সেন্টকোম জানায়, মঙ্গলবার মাঝরাতে ইরানের প্রতিরক্ষা বাহিনী কুয়েতে মার্কিন বিমানবাহিনীর ঘাঁটি এবং বাহরাইনে…

Read More

মোজতবা খামেনি জীবিত ও আরও সক্রিয়, তথ্য দিলেন মার্কো রুবিও

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন এবং আগের তুলনায় আরও বেশি সক্রিয় হচ্ছেন। এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল মার্কিন কংগ্রেসের সিনেটের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটিতে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, “তিনি জীবিত আছেন এবং আমরা এমন ইঙ্গিত পেয়েছি যে দিন দিন তিনি আরও বেশি সক্রিয় হচ্ছেন।” ইরানের পরমাণু প্রকল্প…

Read More

পাঁচ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। বুধবার (৪ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো…

Read More

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা: কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। এবার কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে জোরালো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার (৩ জুন) ভোরের দিকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক…

Read More

পর্দার আড়ালে থেকেই ইরানকে নেতৃত্ব দিচ্ছেন মোজতবা খামেনি

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও শান্তি আলোচনার আবহেই এক চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দৃশ্যপটের আড়ালে থাকলেও বর্তমানে আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছেন। একই সঙ্গে মার্কিন এই শীর্ষ কূটনীতিক দাবি করেছেন, তেহরান তাদের পরমাণু কর্মসূচির এমন কিছু সংবেদনশীল বিষয় নিয়ে…

Read More