পাঁচ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী হত্যাসহ পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও আইনজীবী মোতাহার হোসেন সাজু প্রমুখ। যেসব মামলায় জামিন মঞ্জুর…

