সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করবে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া ও ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চা এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার করার লক্ষ্যে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ‘চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া’ এবং ‘ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস’। যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে এ পদক্ষেপ নিয়েছে সংগঠন দুটি। এ লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় সিডনির মিন্টোর সৈয়দ পার্টনারস…

