প্রধান খবর

ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৫

শান্তি আলোচনা শুরুর প্রস্তুতির মধ্যেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাতে পৃথক হামলায় এক শিশুসহ পাঁচ শ্রমিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্কের একটি শিল্পকেন্দ্রে হামলায় শ্রমিকদের মৃত্যুর কথা জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। নিকোপোল জেলায় পৃথক হামলায় একটি বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন আহত হয়েছেন। কিয়েভ ও মাইকোলাইভ…

Read More

গাজায় নিহত বেড়ে ৭৩ হাজার ৩৩৩

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এছাড়া,…

Read More

ইরানে দেশরক্ষায় ১.৪ কোটি মানুষের নিবন্ধন দাবি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইতোমধ্যে প্রায় ১ কোটি ৪০ লাখ ইরানি স্বেচ্ছায় জীবন উৎসর্গের অঙ্গীকার করে নিবন্ধন করেছেন। তিনি নিজেও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত বলে উল্লেখ করেন। এক বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, বিপুলসংখ্যক নাগরিক দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই উদ্যোগে অংশ নিয়েছেন। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সরকার জাতীয় ঐক্য ও প্রতিরোধের…

Read More