প্রধান খবর

২০২৭ সালের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের নতুন ইতিহাস

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাস ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন বিষয় যুক্ত ও সংশোধন করা হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, তিন ধরনের বইয়ে অন্তত ১৪টি সংযোজন ও সংশোধন আনা হচ্ছে। নতুন বইয়ে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জিয়াউর রহমান, খালেদা জিয়া, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০…

Read More

ইতিহাস বিকৃতি ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য মুছে ফেলার অপচেষ্টায় উদীচীর নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা সংস্কারের নামে মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস আড়াল এবং মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অন্তর্ভুক্তির অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। মঙ্গলবার সংগঠনটির নেতারা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে উদীচী বলেছে, ইতিহাস কোনো ব্যক্তি বা সংগঠনের খেয়াল-খুশির বিষয় নয়; এটি একটি জাতির সংগ্রাম, আত্মত্যাগ ও অর্জনের প্রামাণ্য স্মারক।…

Read More

বীরশ্রেষ্ঠের জাদুঘরে নেই স্মৃতিচিহ্ন

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর-এর স্মৃতি সংরক্ষণে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর’ এখন কার্যত নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জাদুঘরে নেই বীরশ্রেষ্ঠের ব্যবহৃত কোনো গুরুত্বপূর্ণ সামগ্রী বা মুক্তিযুদ্ধের স্মারক। সরেজমিনে দেখা গেছে, জাদুঘরের ভবন থাকলেও ভেতরে দর্শনার্থীদের জন্য উল্লেখযোগ্য কোনো প্রদর্শনী নেই। কিছু বই…

Read More

ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

আজ ২ মার্চ, ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কলা ভবন প্রাঙ্গণে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন ডাকসুর সহসভাপতি আ স ম আব্দুর রব ছাত্র-জনতার উপস্থিতিতে সবুজ জমিনে লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যের প্রতিবাদে সেদিন ঢাকার রাজপথ…

Read More