বাংলাদেশ সময় ভোরে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু, প্রতিপক্ষ মরক্কো
ফুটবল বিশ্বকাপের উত্তেজনা শুরু হয়েছে আগেই, তবে বাংলাদেশের অসংখ্য ব্রাজিল সমর্থকের কাছে আসল অপেক্ষা ছিল সেলেসাওদের প্রথম ম্যাচ ঘিরে। সেই প্রতীক্ষার অবসান ঘটছে আজ। বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি গ্রুপ ‘সি’-তে দুই শক্তিশালী দলের লড়াই হিসেবে…

