হাসপাতালেই বসল মদের আসর, সিসিটিভিতে ধরা পড়ল ৪ কর্মী
হাসপাতালের সুনির্দিষ্ট নিয়মনীতি ও পেশাদারিত্বকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ হাসপাতাল চত্বরেই বসেছিল মদের আসর। সেই অসংলগ্ন দৃশ্য ধারণ করা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। ভারতের বিহার রাজ্যের দ্বারভাঙা মেডিকেল কলেজ হাসপাতালে এ নজিরবিহীন ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো…

