অস্ট্রেলিয়ার সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের মিলনমেলা
অস্ট্রেলিয়ার সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের মানসিক সমর্থন, গভীর ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার এক উষ্ণ বন্ধনে আগলে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিডনি বাংলা উইমেন নেটওয়ার্ক (এসবিডব্লিউএন)। সংগঠনটির আয়োজনে গত শনিবার (১২ সেপ্টেম্বর) মিন্টোর রণ মুড় কমিউনিটি সেন্টারে শিশুদের অভিভাবকদের নিয়ে এক প্রাণবন্ত ‘চা-আড্ডা ও নেটওয়ার্কিং গেট-টুগেদার’ অনুষ্ঠিত হয়েছে। নীল আকাশ ও সবুজ প্রকৃতির মাঝে অনুষ্ঠিত…

