যুক্তরাজ্যে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন
দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন করে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রিয় মাতৃভূমিতে পা রেখেই তিনি সর্বস্তরের দেশবাসীর কাছে নিজের…

