পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যা মামলার প্রধান আসামি শেখ সিফাতকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আদালত প্রাঙ্গণে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনেরা। রোববার দুপুরে আসামিদের আদালতে হাজির করার সময় এই নজিরবিহীন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারে শেখ সিফাতসহ সাত আসামির…

