সকাল থেকেই দিল্লিতে বাড়ছে ভিড়, আন্দোলন ছড়াল বিদেশেও
সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET/নিট)-র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শুরু হওয়া ছাত্র ও নাগরিক আন্দোলন এবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। দিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে বুধবার সকাল থেকেই ক্ষুব্ধ বিক্ষোভকারীদের ভিড় বাড়তে দেখা গেছে। আন্দোলনকারীদের মূল দাবি-কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগ। আন্দোলনের রেশ ভারতের সীমানা পেরিয়ে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সান হোসে থেকে শুরু করে যুক্তরাজ্যের…

