ভারতে হাসপাতালের মর্গে মদের আসর বসানোর অভিযোগ : চিকিৎসক বরখাস্ত
ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি সরকারি হাসপাতালের ময়নাতদন্ত কক্ষে বা মর্গে মদের আসর বসানোর মতো গুরুতর ও লজ্জাজনক ঘটনার সত্যতা মেলায় এক চিকিৎসককে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ওই চিকিৎসকের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিভাগীয় তদন্তের নির্দেশ…

