যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ট্রাম্পকে ‘খেলাচ্ছে’ ইরান
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া উদ্বিগ্ন পরিবেশের কারণে মধ্যপ্রাচ্য নীতিতে হোয়াইট হাউস দীর্ঘমেয়াদি কৌশলের চেয়ে রাজনৈতিক বাস্তবতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা মার্ক গিন্সবার্গ। তাঁর মতে, তেহরানের দীর্ঘমেয়াদি কৌশলের কাছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন কার্যত…

