যুক্তরাজ্যে তীব্র দাবদাহে ভাঙল ৫০ বছরের রেকর্ড: তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস
চলমান তীব্র দাবদাহের মধ্যে যুক্তরাজ্যে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে গেছে। দেশটির আবহাওয়া দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের উইগনহোল্ট এলাকায় তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দীর্ঘ ৫০ বছর পর জুন মাসে এত বিপুল তাপমাত্রা দেখল ব্রিটেনের নাগরিকেরা। উইগনহোল্টের এই রেকর্ড তাপমাত্রা পৌঁছানোর ফলে ১৯৭৬ সালে স্থাপিত ৩৫ দশমিক ৬…

