অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা উন্মোচিত হলো
শরণার্থীরা নিজেরাই অস্ট্রেলিয়ার মানবিক অভিবাসন কর্মসূচির জন্য কী চান, তা নিয়ে বিশদ পর্যালোচনা ও সুপারিশসম্বলিত একটি নতুন প্রতিবেদন দেশটির পার্লামেন্ট হাউসে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে। “Protecting the Humanitarian Purpose: A Refugee-Led Policy Agenda for Australia’s Humanitarian Migration Program” শীর্ষক এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি উদ্বোধন করেন দেশটির গ্রিনস পার্টির শীর্ষ নেতা ও সিনেটর ডেভিড শোব্রিজ। ক্যানবেরার সিনেট কমিটি…

