‘ভারত ছাড়ার’ নির্দেশকে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে বলিউড অভিনেতা ইমরান খান
মুম্বাইয়ের ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও) কর্তৃক আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিশকে আইনিভাবে চ্যালেঞ্জ করেছেন বলিউড অভিনেতা ইমরান খান। ওই নির্দেশনার বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আবেদন জানিয়ে তিনি নোটিশটিকে ‘অবৈধ, অযৌক্তিক, কঠোর ও আইনগতভাবে ত্রুটিপূর্ণ’ হিসেবে অভিহিত করেছেন। মামলার বিবরণ ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কোনো সুস্পষ্ট কারণ দর্শানো, সুনির্দিষ্ট আইন লঙ্ঘনের ব্যাখ্যা প্রদান…

