সিলেট ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৮
সিলেটের ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কাশিকাপন এলাকায় ঢাকাগামী ‘ইউনিক পরিবহন’ এবং বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ‘বেঙ্গল স্লিপার কোচ’-এর মধ্যে এক বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়।…

