আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ: গুঁড়িয়ে দেওয়া হলো ১০টি মসজিদ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও, হোজাই এবং গোলাঘাট জেলায় সংরক্ষিত বনাঞ্চল ভূমি উদ্ধারের নামে এক ব্যাপক ও কঠোর উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মাত্র দুই দিনের এই ঝটিকা অভিযানে অন্তত ১ হাজার ১০০টিরও বেশি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের নিরঙ্কুশ অধিকাংশই বাংলাভাষী মুসলিম সম্প্রদায়ের। অত্যন্ত চাঞ্চল্যকর এই অভিযানের সময় উচ্ছেদকৃত এলাকায় থাকা অন্তত ১০টি মসজিদ বুলডোজার…

