মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত ও সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। সোমবার (২০ জুলাই) লেনদেনের শুরুতে তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে গত এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুসারে, সোমবার…

