প্রধান খবর

ঈদে রেমিট্যান্সে নতুন রেকর্ড: ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা ঈদের কেনাকাটা ও পরিবারের প্রয়োজন মেটাতে বেশি পরিমাণে অর্থ পাঠানোয় সদ্য শেষ হওয়া মে মাসে এসেছে দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে এই ১১ মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩,২৭৬ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২,৭৫০ কোটি ৬৮ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৯.০৯ শতাংশ

এই প্রবৃদ্ধি মূলত ঈদ মৌসুমে রেমিট্যান্স পাঠানোর চাপ বৃদ্ধি, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের প্রণোদনা এবং বৈধ পথে অর্থ পাঠানোর প্রতি আস্থার কারণে হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *