প্রধান খবর

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী

ঈদের দীর্ঘ ছুটি, শহর ছাড়ার প্রবণতা এবং যানবাহনের চাপ কমে যাওয়ায় রাজধানী ঢাকার চিরচেনা কোলাহল যেন সাময়িকভাবে হারিয়ে গেছে। ব্যস্ত নগরীর পরিচিত যানজট, মানুষের ভিড় আর শব্দদূষণ, সবকিছুই যেন থমকে আছে। শনিবার (৩০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমনই শান্ত, স্বস্তিদায়ক চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সাধারণ সময়ের তুলনায় সড়কে মানুষের উপস্থিতি অনেক কম। প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ সীমিত, কোথাও কোথাও ব্যক্তিগত গাড়ি ও রিকশা চললেও গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে টানা সাত দিনের ছুটির প্রভাবে রাজধানী এখনও অনেকটাই ফাঁকা। নেই চিরচেনা যানজট, নেই ব্যস্ততার চাপ।

গণপরিবহন শ্রমিকরা জানান, অধিকাংশ মানুষ এখনও ঢাকার বাইরে থাকায় যাত্রী সংকট দেখা দিয়েছে। তাদের ধারণা, ছুটি শেষে সপ্তাহের মাঝামাঝি থেকে রাজধানীতে স্বাভাবিক কর্মব্যস্ততা ফিরতে শুরু করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *