রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তবে পানির সংকটের কারণে দমকলকর্মীরা বেগ পোহাচ্ছেন। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরই ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
তিনি বলেন, “রাস্তায় যানজট ও পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। দুটি ইউনিট প্রথমে পৌঁছায়, পরে একে একে মোট ১৩টি ইউনিট কাজ শুরু করেছে।”
এখনো পর্যন্ত আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। বস্তির ঘনবসতি ও সংকীর্ণ পথের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

