র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আগামী দিনে মানবাধিকারকে সম্পূর্ণভাবে সমুন্নত রেখে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইনের অধীনে একটি এলিট ফোর্স গঠন করা হবে, যা নতুন প্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করবে।
মন্ত্রী আরও জানান, র্যাবের নাম পরিবর্তন করা হবে কিনা অথবা সম্পূর্ণ নতুন কোনো এলিট ফোর্স গঠন করা হবে কিনা-এটি এখনো বিবেচনাধীন। তবে যেকোনো কাঠামোতেই জবাবদিহিতা, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে।

