রাজধানীর মিরপুর থানায় দায়ের করা এক মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে সংশ্লিষ্ট রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট তাকে জামিন দিলে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে আবেদন করেছিল।
২০২৪ সালের ২১ অক্টোবর রাতে মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।

