আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার দাম্পত্য জীবনে আবারও বিচ্ছেদ ঘটেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মধ্যেই তাদের সংসার ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে।
শনিবার সাবিকুন্নাহার সারা গণমাধ্যমকে জানান, গত রমজানের চাঁদরাতে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়। ওই দিন আবু ত্বহা আদনান তাকে তালাক দেন। যদিও ব্যক্তিগত এ বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল।
এর আগে পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটে। পরে একই বছরের ২ ডিসেম্বর পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দ্বিতীয় দফায় সংসার শুরু করলেও সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।
আবু ত্বহা আদনান দেশের তরুণ ইসলামী বক্তাদের মধ্যে অন্যতম আলোচিত নাম। তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা দেখা গেছে।

