প্রধান খবর

 পশ্চিমবঙ্গে ভোট গণনায় এগিয়ে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চলমান ভোট গণনায় প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা গেছে, বিজেপি ১০৩টি আসনে এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে লিড ধরে রেখেছে।

দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে গত ২৩ ও ২৯ এপ্রিল মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করায় বর্তমানে ২৯৩টি আসনের ফলাফল গণনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের নির্বাচন কমিশন।

আজ সোমবার সকাল ৮টা থেকে কলকাতাসহ ২৩টি জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়। প্রথম ধাপে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে, পরবর্তীতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রদত্ত ভোট গণনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *