রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২২ এপ্রিল) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি বাড়িয়ে দিতে পারে।

