প্রধান খবর

মন্থর ব্যাটিংয়ে নিউজিল্যান্ড: নিক কেলির ফিফটিতে ভর করে ইনিংস টিকিয়ে রাখার চেষ্টা

বাংলাদেশের বিপক্ষে মন্থর ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ১০০ রানে পৌঁছেছে নিউজিল্যান্ড। ২৭তম ওভারের শেষ বলে ফিফটি পূর্ণ করেন নিক কেলি। ৬৬ বলে ৯ চার মেরে ওয়ানডেতে নিজের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি।

এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি কিউইরা। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে মাত্র ২৮ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। পরে সৌম্য সরকার অধিনায়ক টম ল্যাথামকে আউট করলে ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। সেখান থেকে কেলি ইনিংস ধরে রাখার চেষ্টা করছেন।

বাংলাদেশের বোলাররা শুরু থেকেই শৃঙ্খলাপূর্ণ বোলিং করেন। প্রথম চার ওভারে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম একটি করে মেডেন দেন। তখন নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ছিল মাত্র ৩ রান।

পঞ্চম ওভারে তাসকিনের বলে কেলি ইনিংসের প্রথম বাউন্ডারি মারেন, পরের বলেও আরেকটি। এরপর শরিফুলের ওভারেও চার আসে। টানা তিন বলে তিনটি বাউন্ডারি এলেও রানের গতি তেমন বাড়েনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *