প্রধান খবর

Opportunity Index 2026: ডিগ্রি থেকে ক্যারিয়ার!

বর্তমান সময়ে শুধু বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করাই সাফল্যের নিশ্চয়তা নয়। বরং সেই ডিগ্রিকে কতটা কার্যকরভাবে ক্যারিয়ারে রূপ দেওয়া যাচ্ছে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর Henley Opportunity Index 2026 এই বাস্তবতাকেই দক্ষতার সাথে তুলে ধরেছে।

সদ্য প্রকাশিত Henley & Partners-এর আপডেট অনুযায়ী, উন্নত দেশগুলোতে বসবাস বা নাগরিকত্বের সুযোগ কীভাবে মানসম্মত শিক্ষা, ভালো চাকরি এবং দীর্ঘমেয়াদি আর্থিক সাফল্যের পথ তৈরি করে তা দেখানো হয়েছে।

এই ইনডেক্সে ১৫টি দেশকে ছয়টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এই সূচকগুলো হলো: আয় সম্ভাবনা, ক্যারিয়ার উন্নয়ন, উচ্চমানের চাকরির সুযোগ, প্রিমিয়াম শিক্ষা, অর্থনৈতিক গতিশীলতা এবং জীবনমান।

Opportunity Index 2026 অনুযায়ী, প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। এক্ষেত্রে দেশটির টোটাল অপার্চুনিটি স্কোর হচ্ছে ৮৬%। এছাড়া, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া যথাক্রমে ৮১% এবং ৮০% স্কোর নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। এই তিনটি দেশে বিশ্ব মানের ডিগ্রি অর্জনের পাশাপাশি, ভালো ক্যারিয়ার/চাকুরী প্রাপ্তি এবং নিরাপদ ও উন্নত জীবন যাপনের বিশেষ সুযোগ রয়েছে।

এছাড়া, এই ইনডেক্সে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ৭৯% স্কোর নিয়ে এই ইনডেক্সে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া, কানাডা ৭৮%, অস্ট্রিয়া ৬৯% এবং সংযুক্ত আরব আমিরাত ৬৮% অপার্চুনিটি স্কোর অর্জন করে যথাক্রমে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টোম স্থানে নিজের যোগ্য স্থান করে নিয়েছে।

এছাড়া, নিউ জিল্যান্ড, হংকং, ইতালী, লাটভিয়া, মাল্টা, পর্তুগাল এবং গ্রিস এই Opportunity Index 2026-এ স্থান পেয়েছে। আসলে, এসব দেশে শক্তিশালী অর্থনীতি, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং বিস্তৃত কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি বা ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখে।

এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো যে, বর্তমানে শুধু ডিগ্রি অর্জন নয়, বরং একজন শিক্ষার্থী কোথায় বসবাস ও কি কাজ করছে সেটিও তার সাফল্যে বড় প্রভাব ফেলে। উন্নত অর্থনীতি ও শক্তিশালী পেশাগত নেটওয়ার্কসমৃদ্ধ দেশগুলোতে মানসম্পন্ন ক্যারিয়ার গঠনের সুযোগ বহুগুণে বৃদ্ধি পায়।

পরিশেষে বলা যায় যে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হয়ে উঠেছে, যা তাদেরকে সঠিক দেশ নির্বাচন করতে সহায়তা করবে। তাই তালিকাভুক্ত উন্নত অর্থনীতি ও শক্তিশালী পেশাগত নেটওয়ার্কসমৃদ্ধ দেশগুলোতে মান সম্পন্ন ক্যারিয়ার গঠনের সুযোগ অনেক বেশি হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *